বদল বদলের বাংলায় সংঘের বিরাট মাস্টারপ্ল্যান! রাজ্যে পা রেখেই কার খোঁজ নিলেন মোহন ভাগবত?

বদল বদলের বাংলায় সংঘের বিরাট মাস্টারপ্ল্যান! রাজ্যে পা রেখেই কার খোঁজ নিলেন মোহন ভাগবত?

রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম বঙ্গ সফরে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বর্ধমানে সংঘের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে এসে তিনি বর্তমান পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের শাখা বিস্তারের সামগ্রিক অগ্রগতি খতিয়ে দেখছেন। শতবর্ষে পা দেওয়া এই সংগঠনের দেশব্যাপী সাংগঠনিক কাঠামোর বড়সড় পুনর্বিন্যাসের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত সমাজের নিচুতলায় সংঘের বিস্তার আরও সুদৃঢ় ও গতিশীল করতেই সংঘপ্রধানের এই তিনদিনের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিনের এই সফরে মোহন ভাগবতের সঙ্গে উপস্থিত রয়েছেন সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসবোলও। বর্ধমানের কার্যালয়ে পদাধিকারীদের সঙ্গে ম্যারাথন বৈঠকে গত এক বছরের নিরন্তর জনসংযোগ ও সাংগঠনিক কাজের বিশদ মূল্যায়ন করা হচ্ছে। পাশাপাশি, বঙ্গে সংঘের শাখা ঠিক কতটা বৃদ্ধি পেল, সেই পরিসংখ্যানও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, আগামী দিনে কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ এবং বিশিষ্ট প্রবুদ্ধ নাগরিকদের সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *