মাত্র ১০ টাকায় নতুন পোশাক! জলহাটিতে তাক লাগানো ‘নমো-মল’-এর উদ্বোধন করলেন সুকান্ত মজুমদার
October 8, 20261:40 pm

দুর্গাপুজোর আগে দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে জলহাটিতে চালু হলো অভিনব উদ্যোগ। মাত্র ১০ টাকার বিনিময়ে গরিব মানুষের হাতে নতুন পোশাক তুলে দিতে এলাকার এইচবি টাউনে উদ্বোধন করা হলো ‘নমো-মল’। বৃহস্পতিবার এই বিশেষ মলের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি কর্মী জয় সাহার এই উদ্যোগে আপাতত ১০ হাজার দুস্থ মানুষের জন্য পোশাকের ব্যবস্থা করা হয়েছে, যা আগামী রবিবার পর্যন্ত খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুকান্ত মজুমদার বলেন, বিজেপি ৩৬৫ দিন ‘দেশ প্রথম’ মন্ত্রে মানুষের পাশে থাকে। আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই এই আয়োজন। অন্যদিকে, নামো-মল থেকে মাত্র দশ টাকায় পোশাক পেয়ে আপ্লুত সাধারণ প্রাপকরাও। জলহাটির বুকে প্রথমবার এমন উদ্যোগের ফলে পুজোর আগে স্বস্তিতে নিম্নবিত্ত মানুষেরা।