সৌদিতে হাউথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় তোলপাড় রিয়াদ, চরম উদ্বেগের মাঝে কড়া বার্তা ভারতের!

সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হাউথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল রাজধানী রিয়াদ। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া এই পরপর বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মরক্কো, আলজেরিয়া ও সুদানের তিন নাগরিক। এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৩৯ জন, যার জেরে দুটি বিমানবন্দরেই বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। সৌদির সামরিক ও বেসামরিক পরিকাঠামোর ওপর চালানো এই নির্মম হামলার কড়া ভাষা নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কঠিন সময়ে ভারতের বার্তা, অসামরিক মানুষের জীবন বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নয়া দিল্লি এই সংকটে সৌদি আরবের পাশে রয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে হাউথি বিদ্রোহী ও সৌদির মধ্যে তীব্র যুদ্ধ চলায় মধ্যপ্রাচ্যে চরম রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। হাউথিরা ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ বাব-আল মান্দেব প্রণালীসহ ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এমন আশঙ্কাজনক পরিস্থিতিতে সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে এগিয়ে এসেছে পাকিস্তান ও তুরস্ক। গত বছর আগস্টে স্বাক্ষরিত ‘মক্কা চুক্তি’ অনুযায়ী, কোনো এক সদস্য দেশের ওপর হামলাকে নিজেদের ওপর হামলা হিসেবে গণ্য করবে অপর সদস্য দেশগুলো। এই বিধান মেনে সৌদিতে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দুই দেশ, যা এই যুদ্ধপরিস্থিতিকে নতুন এক মাত্রা দান করেছে।