ভাগ্য ফেরাবে সঠিক জপ! জানুন ১২ রাশির জন্য কোন মন্ত্র সবচেয়ে ফলদায়ক
October 8, 20267:03 pm

সনাতন ধর্মে পূজা-আরাধনা এবং মন্ত্র জপের গুরুত্ব অপরিসীম। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নিয়মিত নিয়ম মেনে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করলে যেমন মানসিক শান্তি মেলে, তেমনই জীবনের ইতিবাচক শক্তি জাগ্রত হয়। বিশেষ করে জন্মরাশি অনুযায়ী নির্দিষ্ট দেব-দেবীর মন্ত্র জপ করলে গ্রহের অশুভ প্রভাব কেটে গিয়ে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির দুয়ার খুলে যায়।
জ্যোতিষীদের মতে, রাশি অনুযায়ী কোন মন্ত্র পাঠ করা আপনার জন্য সবচেয়ে বেশি ফলদায়ক হতে পারে, তা দেখে নিন:
- মেষ ও বৃশ্চিক রাশি: মঙ্গল গ্রহের অধিপত্য থাকায় মেষ রাশির জাতকরা আত্মবল বাড়াতে পাঠ করুন ‘ॐ हं हनुमते रुद्रात्मकाय हुं फट्’ এবং বৃশ্চিক রাশির জাতকরা মনোবল বৃদ্ধি করতে জপ করুন ‘ॐ रामदूताय नमः’।
- বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকার মন শান্ত রাখতে এবং ইতিবাচক শক্তি বাড়াতে ‘ॐ उमायै नमः’ মন্ত্র জপ করা সবচেয়ে উপযুক্ত।
- মিথুন ও কন্যা রাশি: আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন করতে এবং বুদ্ধিমত্তা ও মনোযোগ বাড়াতে মিথুন রাশির জন্য ‘ॐ गं गणपतये नमः’ এবং কন্যা রাশির জন্য ‘ॐ गणराजाय नमः’ অত্যন্ত কার্যকর।
- কর্কট রাশি: মানসিকভাবে শান্ত ও দৃঢ় থাকতে কর্কট রাশির জাতকদের দেবাদিদেব মহাদেবের ‘ॐ नमः शिवाय’ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়।
- সিংহ রাশি: তেজ ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য সূর্যদেবের ‘ॐ सूर्याय नमः’ মন্ত্র জপ করলে বিশেষ ফল মেলে।
- তুলা রাশি: মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি ও আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে তুলা রাশির জাতকদের ‘ॐ महालक्ष्म्यै नमः’ পাঠ করা শুভ।
- ধনু রাশি: জীবনে কল্যাণ ও সার্বিক উন্নতি বজায় রাখতে এই রাশির জাতকদের ‘ॐ नमो भगवते वासुदेवाय’ জপ করা উচিত।
- মকর ও কুম্ভ রাশি: শনিদেবের প্রভাব কাটাতে মকর রাশির জাতকদের ‘ॐ शं शनैश्चराय नमः’ এবং কুম্ভ রাশির জাতকদের ‘ॐ महाकालाय नमः’ মন্ত্র নিয়মিত পাঠ করা শুভ।
- মীন রাশি: মানসিক প্রশান্তি ও সুচিন্তা লাভের জন্য মীন রাশির জাতকরা জপ করুন ‘ॐ विष्णवे नमः’।
প্রতিদিন নিয়ম মেনে পূর্ণ ভক্তি ভরে নিজ নিজ রাশির এই মন্ত্রগুলি পাঠ করলে জীবনের যাবতীয় বিঘ্ন-বাধা দূর হয় এবং এক স্বর্গীয় শান্তি অনুভব করা যায়।