রাজ্যের ৭৮ জন ক্রীড়াবিদের জন্য সরকারি চাকরির দুয়ার খোলা! নবান্নে শুরু বড় নিয়োগ প্রক্রিয়া

রাজ্যের ক্রীড়াবিদদের জন্য বড়সড় পদক্ষেপ করল নবান্ন। ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি স্বরূপ সরাসরি সরকারি চাকরিতে নিয়োগ করা হতে চলেছে ৭৮ জন কৃতি খেলোয়াড়কে। যুব পরিষেবা এবং ক্রীড়া দপ্তরের সুপারিশের ভিত্তিতে কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে বিশেষ ব্যবস্থায় এই নতুন পদগুলি তৈরি করা হয়েছে। মূলত ক্রীড়াবিদদের মেধা ও যোগ্যতা অনুযায়ী সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার, যার ফলে রাজ্যের শূন্যপদেও কোনো প্রভাব পড়বে না।
নবান্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন গঠিত এই ৭৮টি পদের মধ্যে রয়েছে ৪৭টি গ্রুপ ডি পদ, ২১টি নিম্ন বিভাগীয় সহকারী পদ এবং ১০টি উচ্চ বিভাগীয় সহকারী পদ। ইতিমধ্যেই নির্বাচিত ক্রীড়াবিদদের জন্য ভেরিফিকেশন রোল প্রকাশ করা হয়েছে এবং আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যাচাইয়ের জন্য নবান্নে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত এই সময়সীমার মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে ক্রীড়াবিদদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে তৎপর প্রশাসন।