‘অন্য ধর্মে হলে আরডিএক্স পড়ত!’ বিকাশের বাড়িতে হামলায় বিস্ফোরক সুকান্ত, নিশানায় মমতাহও

‘অন্য ধর্মে হলে আরডিএক্স পড়ত!’ বিকাশের বাড়িতে হামলায় বিস্ফোরক সুকান্ত, নিশানায় মমতাহও

সিপিএম নেতা তথা বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ডায়মন্ড হারবারে দলীয় বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর দাবি, হিন্দুধর্ম নিয়ে কটূক্তি করার ফলেই এই হামলা ঘটেছে এবং কোনো মদ্যপ ব্যক্তি বোতল ছুঁড়েছেন। সুকান্ত আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকাশবাবু অন্য কোনো ধর্ম নিয়ে এমন মন্তব্য করলে বোতলের পরিবর্তে বোমা, একে-৪৭-এর গুলি কিংবা আরডিএক্স পড়ত।

ঘটনার পর বিকাশরঞ্জনের পাশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তিনি কটাক্ষ করে বলেন, সিপিএমের প্রতি প্রেম দেখাতে গিয়ে তৃণমূল এখন ‘টিএমসি (মার্কসবাদী)’ হয়ে উঠছে। পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে সুকান্ত দাবি করেন, বিগত লোকসভা নির্বাচনে দুর্নীতির মাধ্যমে জেতা অভিষেক এবার প্রতিদ্বন্দ্বিতা করলে গোহারা হারবেন এবং তাঁর জয়ের ফানুস চুপসে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *