সাড়ে ৮ ফুটের নগ্ন সোনার মূর্তি! ইউরোপীয় পার্লামেন্টের সামনে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তুলকালাম

সাড়ে ৮ ফুটের নগ্ন সোনার মূর্তি! ইউরোপীয় পার্লামেন্টের সামনে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তুলকালাম

ইউরোপীয় পার্লামেন্টের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল নগ্ন সোনার মূর্তি স্থাপন ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ডেনমার্কের শিল্পী জেনস গ্যালশিওট ২৩ ক্যারাট সোনা দিয়ে সাড়ে আট ফুট উঁচু এই মূর্তিটি তৈরি করেছেন। মূর্তিতে দেখা যাচ্ছে, এক বিশালদেহী, সম্পূর্ণ নগ্ন ট্রাম্প এক খর্বকায় দরিদ্র মানুষের কাঁধে চেপে রয়েছেন। তাঁর এক হাতে গলফ স্টিক ও বল এবং অন্যহাতে দাঁড়িপাল্লা রয়েছে। মূর্তির নিচে লেখা রয়েছে ‘দ্য অরেঞ্জ প্লেগ’ বা ‘কমলা মহামারী-অন্যায়ের রাজা’। ট্রাম্পের এই শিল্পকর্মটি দেখতে বর্তমানে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন।

জানা গেছে, ডেনমার্কের বামপন্থী রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য পার ক্লসেনের উদ্যোগে এই মূর্তিটি স্থাপন করা হয়েছে। শিল্পী জেনস গ্যালশিওটের মতে, ট্রাম্পের আর্থিক বোঝাপড়া এবং খামখেয়ালি নীতি বিশ্বের অন্যান্য রাষ্ট্রের ওপর বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। কোনো স্বৈরাচারী শাসকই উপহাস পছন্দ করেন না, আর এই শিল্পকর্মের মাধ্যমে ট্রাম্পের সেই দিকটিই হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পার্লামেন্টের সামনে এই নগ্ন মূর্তি স্থাপনকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *