“আম্বানিই কি ভারতের আসল বস?” স্টারলিঙ্ক বিতর্ক ঘিরে মাস্ক-রাহুল তর্কে তোলপাড় দেশ!

“আম্বানিই কি ভারতের আসল বস?” স্টারলিঙ্ক বিতর্ক ঘিরে মাস্ক-রাহুল তর্কে তোলপাড় দেশ!

ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্কের বাণিজ্যিক অনুমোদন পাওয়া নিয়ে এলন মাস্কের মন্তব্যে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দেশের টেলিকম ক্ষেত্রের প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীকে নিশানা করে মাস্ক এক্সে প্রশ্ন তোলেন, ‘আম্বানিই কি ভারতের আসল বস?’ এই মন্তব্যের প্রতিক্রিয়ায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লেখেন, ‘ভারতে স্বাগত, এলন। অন্য জনকে খুঁজে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।’ রাহুলের এই পোস্টের প্রায় এক ঘণ্টার মধ্যে মাস্ক জবাব দিয়ে লেখেন, বিষয়টি সত্যিই উদ্বেগজনক। এই কথোপকথন স্টারলিঙ্কের লাইসেন্স সংক্রান্ত বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

এদিকে মাস্কের একচেটিয়া বাজার ও প্রভাব খাটানোর অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, স্যাটেলাইট কমিউনিকেশন পরিষেবার জন্য কোনও নির্দিষ্ট সংস্থাকে সুবিধা দেওয়া বা আটকে রাখার উদ্দেশ্যে কোনও নিয়ম তৈরি করা হয়নি। বর্তমানে স্টারলিঙ্ক সহ তিনটি সংস্থাই প্রয়োজনীয় নিয়ন্ত্রক পর্যায়ে রয়েছে এবং যথাযথ কাগজপত্র প্রস্তুত করার কাজ চলছে। ফলে সরকারি নিয়ম মেনেই এই পরিষেবা চালুর প্রক্রিয়া এগোচ্ছে বলে কেন্দ্র জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *