ইরান থেকে জ্বালানি কিনে বিপাকে দুই ভারতীয় সংস্থা, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় চাঞ্চল্য!

ইরান থেকে জ্বালানি কিনে বিপাকে দুই ভারতীয় সংস্থা, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞায় চাঞ্চল্য!

আমেরিকার কঠোর ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর জেরে তেহরান থেকে বেআইনিভাবে পেট্রোকেমিক্যাল ও জ্বালানি আমদানির অভিযোগে মুম্বইয়ের দুই নামী প্রতিষ্ঠান— ‘এসএসপিএল সলিউশনস প্রাইভেট লিমিটেড’ এবং ‘সমুদ্র মেরিন সার্ভিস প্রাইভেট লিমিটেড’-এর ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুধু এই দুই সংস্থাই নয়, বেআইনি বাণিজ্যসংযোগ বজায় রাখার দায়ে সংশ্লিষ্ট পাঁচ ভারতীয় নাগরিক— ধ্বনি ভোরা, নিসর্গ ভোরা, কেতন কোচিকর, ভূপেন্দ্র সিং সাহু ও হরিশ্যাম হরিহরণ চুন্ডাকাত্তিলের ওপরও মার্কিন বিধিনিষেধের খাঁড়া নেমে এসেছে। তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে আমেরিকা।

মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের দাবি, এই ভারতীয় প্রতিষ্ঠানগুলি বিপুল পরিমানে জ্বালানি কিনে ইরানি সরকারের হাতে লক্ষ লক্ষ ডলার তুলে দিয়েছে, যা দিয়ে দেশটি নিজেদের বেআইনি কর্মকাণ্ড অব্যাহত রাখার সাহস পাচ্ছে। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইরানি পেট্রোকেমিক্যাল বাণিজ্যের ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষের ওপরই সমভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সঙ্গে মুম্বইয়ের ‘সমুদ্র মেরিন সার্ভিসেস’-কে আগামী ২৩ অক্টোবরের মধ্যে ইরানের সঙ্গে যাবতীয় ব্যবসা গুটানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছে মার্কিন প্রশাসন। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *