২৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার দায় কার? মমতাকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক শুভেন্দু!

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বিজেপির বড় সাফল্যের পর নবান্নের সভাঘরে এক সাংবাদিক বৈঠকে জোরালো আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্-নির্বাচন এসআইআর প্রক্রিয়া এবং ২৭ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্পূর্ণ দায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়েছেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর জন্য নির্বাচন কমিশন বা বিজেপি দায়ী নয়। পাশাপাশি, সংখ্যালঘুদের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি জানান, মানুষ সরকারের সঙ্গেই থাকতে চায়।
সংবাদ সম্মেলনে বিরোধী শিবিরের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। রেজিনগরের রাজনৈতিক প্রেক্ষাপট ও মহিলা নেত্রীদের নিয়ে মন্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একজন রেজিস্টার্ড মাতাল যেভাবে অঙ্গভঙ্গি করেছেন, তা রাজ্যবাসী দেখেছে। সন্ধের পর তিনি স্থলেও থাকেন না, জলে থাকেন বলে আক্রমণ করেন তিনি। সব মিলিয়ে উপনির্বাচনের এই ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক মহলে চরম উত্তেজনা তৈরি হয়েছে।