বিক্ষোভের উত্তাপ দিল্লিতে! যন্তর মন্তর অভিযানে ককরোচরা, পুলিশের হাতে আটক ধ্রুব রাঠি?

বিক্ষোভের উত্তাপ দিল্লিতে! যন্তর মন্তর অভিযানে ককরোচরা, পুলিশের হাতে আটক ধ্রুব রাঠি?

ভোটার তালিকার এসআইআর (SIR) এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (CJP) যুবদের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনুমতির তোয়াক্কা না করে বিক্ষোভ দেখাতে বদ্ধপরিকর আন্দোলনকারীদের আটক করছে দিল্লি পুলিশ। এই আন্দোলনের প্রভাবে দিল্লির সাধারণ জীবনযাত্রা, যান চলাচল, রেল ও মেট্রো পরিষেবা, বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠান স্তব্ধ হওয়ার উপক্রম হয়েছে। জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কেন্দ্র ও স্থানীয় প্রশাসন কড়া নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর সীমানায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে বেশ কিছু মেট্রো স্টেশনের গেট। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন এবং কিছু এলাকায় ইন্টারনেট পরিষেবাও স্থগিত রাখা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নয়াদিল্লি ও সেন্ট্রাল দিল্লি সহ সীমান্ত এলাকায় ২০ হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। যন্তর মন্তর, নির্বাচন কমিশন ও দিল্লি পুলিশ সদরের দেড় কিলোমিটার এলাকাকে সংবেদনশীল ঘোষণা করে মোতায়েন করা হয়েছে সাড়ে ৬ হাজার নিরাপত্তারক্ষী। পাশাপাশি, অনুমতিহীন আন্দোলনকারীদের রুখতে এবং দ্রুত আটকের জন্য ১২টি বিশেষ কেন্দ্রও তৈরি করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *