মহালয়ার শেষ মুহূর্তের কেনাকাটা কি পণ্ড করবে জলবৃষ্টি, হাওয়া অফিসের বড় বার্তা!

মহালয়ার শেষ মুহূর্তের কেনাকাটা কি পণ্ড করবে জলবৃষ্টি, হাওয়া অফিসের বড় বার্তা!

আজ মহালয়ায় দেবীপক্ষের সূচনার সঙ্গেই পুজো মণ্ডপ ও কেনাকাটার ব্যস্ততায় মেতেছে বাংলা। উৎসবের মুখে আবহাওয়া কেমন থাকবে, তা নিয়ে যখন সবার মনে কৌতূহল, তখনই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এক স্বস্তির খবর। মেঘলা আকাশ থাকলেও আপাতত ভারী কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায় ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম হওয়ায় বেশ মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে।

পূজোর দিনগুলোতেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা জলবৃষ্টি হতে পারে। তবে ১৮ থেকে ২২ অক্টোবর অর্থাৎ অষ্টমীর পর থেকে নবমী, দশমী ও একাদশীতে সার্বিকভাবে শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও মহালয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে সার্বিক আবহাওয়া অনুকূল থাকার বার্তা দিয়েছে হাওয়া অফিস। ফলে বৃষ্টি হলেও পুজোপ্রেমীদের আনন্দ উদযাপনে বড় কোনো বাধার আশঙ্কা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *