ভোটার তালিকায় বিরাট রদবদল: ফর্ম ৭ জমা পড়লেই আর কাটা যাবে না নাম, কমিশনের নয়া কড়া নির্দেশিকায় তোলপাড়!

ভোটার তালিকায় বিরাট রদবদল: ফর্ম ৭ জমা পড়লেই আর কাটা যাবে না নাম, কমিশনের নয়া কড়া নির্দেশিকায় তোলপাড়!

ভোটার তালিকা থেকে ঢালাও নাম বাদ পড়া নিয়ে দেশজুড়ে চলা তীব্র বিতর্কের মাঝেই ফর্ম ৭ জমা ও নাম বাতিলের নিয়মে বড়সড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। নয়া নির্দেশিকা অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফর্ম ৭ জমা পড়লেই সঙ্গে সঙ্গে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। দাবি ও আপত্তির নির্দিষ্ট সময়সীমায় একজন ব্যক্তি অনলাইনে বা অফলাইনে সর্বাধিক ১০টি এবং ধারাবাহিক সংশোধন প্রক্রিয়ায় প্রতি মাসে সর্বাধিক ৫টি ফর্ম ৭ জমা দিতে পারবেন। নাম কাটার ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ERO-কে আপত্তিকারীর যুক্তিসঙ্গত প্রমাণ নথিভুক্ত করে ব্যক্তিগত শুনানির মাধ্যমে সত্যতা যাচাই করতে হবে।

একতরফা সিদ্ধান্ত বন্ধ করতে কমিশনের স্পষ্ট বার্তা, যাঁর নামের বিরুদ্ধে আপত্তি উঠেছে, তাঁকেও শুনানির পূর্ণ সুযোগ দিতে হবে। অর্থাৎ, উভয় পক্ষের বক্তব্য না শুনে কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। ভোটার তালিকায় অন্যের নাম নিয়ে আপত্তি জানাতে, নিজের নাম বাদ দিতে কিংবা মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম কাটার আবেদনে এই ফর্ম ৭ ব্যবহৃত হয়। ১৯৬০ সালের নির্বাচনী নিবন্ধন বিধির ১৯ ও ২০ নম্বর নিয়ম মেনে স্বচ্ছতা বজায় রাখতেই সব পক্ষকে শুনানির সুযোগ দেওয়ার বিষয়ে বিশেষ জোর দিয়েছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *