ভাঙচুরের ঘটনায় কেন পুলিশের দ্বারস্থ হলেন না? অবশেষে নীরবতা ভাঙলেন অনুব্রত মণ্ডল

ভাঙচুরের ঘটনায় কেন পুলিশের দ্বারস্থ হলেন না? অবশেষে নীরবতা ভাঙলেন অনুব্রত মণ্ডল

সিউড়ি তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও হেনস্তার ঘটনার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছিল তীব্র গুঞ্জন। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে পুলিশে অভিযোগ না করার বিষয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তাঁর সাফ দাবি, জীবনে তিনি কখনও কারও বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেননি। বাম আমলের রাজনৈতিক অশান্তির প্রসঙ্গ টেনে অনুব্রত জানান, তিনি আইনগত লড়াই বা মামলায় বিশ্বাস করেন না।

গত ৩০ সেপ্টেম্বর সিউড়ির দলীয় কার্যালয়ে বসে থাকার সময় তাঁর ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। তবে বিজেপির তরফে এই ঘটনাকে সাজানো নাটক বলে দাবি করা হলেও, সেই অভিযোগ উড়িয়ে দিয়ে অনুব্রত জানান, এই ধরনের মন্তব্য সংবাদমাধ্যমের তৈরি করা মনগড়া কাহিনী ছাড়া আর কিছুই নয়। শনিবার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তিনি সিউড়ির কার্যালয়ে এসে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *