শুটিং ফ্লোরে এক ফ্রেমে দেব, শুভশ্রী ও জিৎ ভক্তদের মনে নতুন জল্পনা

গত বৃহস্পতিবার ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বহু বছর পর একই মঞ্চে ধরা দেন টলিউডের দুই সুপারস্টার দেব ও জিৎ। দীর্ঘদিনের ব্যবধান ভুলে দুই তারকার এই মহামঞ্চে উপস্থিতি ভক্তদের উত্তেজনার পারদ এক নিমেষে শিখরে পৌঁছে দেয়। অনুষ্ঠান চলাকালীন দেব অকপটে স্বীকার করেন যে তাঁর পর শুভশ্রীর বিপরীতে সবচেয়ে মানানসই নায়ক হলেন জিৎ। অন্যদিকে জিৎ ঘোষণা করেন, দেব কখনো ছবি পরিচালনা করলে তিনি তাতে কাজ করতে এক পায়ে রাজি আছেন।
এই আবহে সোশ্যাল মিডিয়ায় তিন তারকার একটি ছবি ভাইরাল হতেই জল্পনা শুরু হয় তবে কি তবে কি শুরু হয়ে গেল বহু প্রতীক্ষিত কোনো নতুন প্রকল্পের কাজ। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, কোনো নতুন সিনেমা নয়, বরং একটি বিজ্ঞাপন বা বিশেষ প্রজেক্টের শুটিংয়ের জন্যই এক ছাদের নিচে এসেছেন এই তিন তারকা। তা সত্ত্বেও সমস্ত অতীত দূরত্ব ঘুচিয়ে তাঁদের এই পুনর্মিলন ভবিষ্যতে বড় পর্দায় এক নতুন চমকের জোরালো ইঙ্গিত দিয়ে গেছে।