২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, জ্বলল ১৪টি বাড়ি! ফের কেন রক্তাক্ত মণিপুর?

২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, জ্বলল ১৪টি বাড়ি! ফের কেন রক্তাক্ত মণিপুর?

মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে নতুন করে হিংসা ও নাগা-কুকি সংঘাতে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় পৃথক সংঘর্ষ ও হামলায় অন্তত নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে কমপক্ষে চোদ্দটি ঘর। কামজং জেলার চাসাদ গ্রামে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় চলা গুলির লড়াইয়ে এক মহিলার মৃত্যুর পর থেকেই উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর থেকেই বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা, গুলিচালনা ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কামজং জেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে, কাংপোকপি জেলায় চব্বিশ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে কুকি সংগঠন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও গৃহীত পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিংহ। রাজ্যজুড়ে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফেরাতে প্রশাসন নিরলস চেষ্টা চালিয়ে গেলেও নতুন করে এই রক্তক্ষয়ী সংঘর্ষে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *