দিল্লিতে আটকের পরই মমতার বড় সিদ্ধান্ত! সোমেই কি বড় মোড় রাজনীতিতে?

দিল্লিতে আটকের পরই মমতার বড় সিদ্ধান্ত! সোমেই কি বড় মোড় রাজনীতিতে?

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে আটক হন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার জেরে শনিবার রাতের নির্ধারিত কলকাতা ফেরার ফ্লাইট বাতিল করেছেন তিনি। পাশাপাশি, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, সোমবার সুপ্রিম কোর্ট অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁদের।

দিল্লিতে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভে পুলিশি পদক্ষেপ ও আটকের তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। প্রিজন ভ্যানে তোলার সময় তৃণমূল নেত্রীদের প্রতিবাদের দৃশ্যও সামনে আসে। বিরোধীদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে স্মারকলিপি তুলে দেওয়ার জোরালো পরিকল্পনা রয়েছে।এই হাই-ভোল্টেজ রাজনৈতিক পরিস্থিতিতে মমতা ও রাহুল গান্ধীর পরবর্তী পদক্ষেপ নিয়ে দেশজুড়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *