অন্নপূর্ণা যোজনার অক্টোবরের টাকা কবে ঢুকবে? জেনে নিন পুজোর আগে বড় আপডেট!

দেখতে দেখতে কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। শরতের নীল আকাশ আর ঢাকের বাদ্যি জানান দিচ্ছে যে পুজো একেবারে দোরগোড়ায়। তবে এই উৎসবের আনন্দের মাঝেই অনেকের মনেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, অক্টোবরের অন্নপূর্ণা যোজনার টাকা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে? আর এই বিষয়েই সামনে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট।
গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের পাশাপাশি সেদিন রাজ্যজুড়ে অন্নপূর্ণা দিবসও পালিত হয়েছিল। সেই কারণে অনেকেরই ধারণা ছিল, হয়তো চলতি মাসেও ১৭ তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হবে।
তবে একটি বিষয় মাথায় রাখা জরুরি যে, আগামী ১৭ অক্টোবর থেকেই শুরু হয়ে যাচ্ছে দুর্গাপূজা। স্বাভাবিকভাবেই পুজোর কটি দিনে টাকা পাঠানো সম্ভব নয়। তাহলে এই মাসে ঠিক কবে থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু করবে রাজ্য?
এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তি নিয়ে সরকারিভাবে কোনো দিন ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, পুজোর ছুটির আগেই যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে। বিশেষ করে ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তাই এই কদিন ব্যাংক অ্যাকাউন্টের ওপর বিশেষ নজর রাখুন এবং টাকা ঢুকল কি না তা নিয়মিত চেক করুন।
এদিকে, অক্টোবরের কিস্তি ছাড়ার আগে উপভোক্তা তালিকা নিয়ে কড়া যাচাই-বাছাই শুরু করেছে রাজ্য সরকার। মূলত ৫টি কারণে বহু ‘অযোগ্য’ মহিলার নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে খবর। জানা গিয়েছে, কেউ যদি নিজের তথ্য গোপন করেন, ভুল তথ্য দিয়ে থাকেন, সরকারি চাকরিজীবী হন, পেনশনভোগী হন অথবা আয়কর দিয়ে থাকেন— তবে অন্নপূর্ণা যোজনার এই আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে।