ভোটাধিকার হারাচ্ছেন নাকি? এসআইআর-এ নাম বাদ যাওয়াদের জন্য বড় স্বস্তি দিল নির্বাচন কমিশন!

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া শেষে বহু যোগ্য নাগরিকের নাম বাদ পড়া নিয়ে রাজ্যে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে ভোটারদের উদ্বেগ কমাতে এবং বাদ পড়া নাগরিকদের দ্রুত তালিকায় ফেরাতে রাজ্যজুড়ে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এবার বুথ লেভেল অফিসার বা বিএলও-রা সরাসরি ভোটারদের বাড়ি বাড়ি যাবেন এবং ফর্ম-৬ পূরণ করিয়ে নাম তোলার যাবতীয় ব্যবস্থা করবেন।
সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পাড়ায় পাড়ায় বুথ লেভেল ক্যাম্প আয়োজনের পাশাপাশি রাতের আশ্রয়কেন্দ্র, শ্রমিক কলোনি ও গৃহহীন মানুষদের কাছে পৌঁছে বিশেষ শিবির বসানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, কোনও যোগ্য ভোটার যাতে ভোتاধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এই ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।