মোবাইল টাওয়ারের লোকেশনে বাজিমাত! চার বছরের শিশুর মর্মান্তিক পরিণতিতে জালে শেষ অভিযুক্ত!

মোবাইল টাওয়ারের লোকেশনে বাজিমাত! চার বছরের শিশুর মর্মান্তিক পরিণতিতে জালে শেষ অভিযুক্ত!

আত্মগোপন করেও শেষরক্ষা হলো না! বর্ধমানের লাইফ কেয়ার নার্সিংহোমে চার বছরের শিশু আরণ্যর মৃত্যুর ঘটনায় মোবাইল টাওয়ার ট্র্যাক করে গ্রেপ্তার হলো পলাতক অ্যানেস্থেটিস্ট বনোজ কুমার দে। সোমবার সন্ধ্যায় বোলপুরের একটি রিসর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। এর আগে এই ঘটনায় দুবাই থেকে ফেরত ভুয়ো ডাক্তার শেখ সাইদুল হক এবং নার্সিংহোমের দুই মালিকসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। গত ২ সেপ্টেম্বর নবাবহাটের ওই নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। স্বাস্থ্য দপ্তরের বিশেষ রিপোর্টেও ভুল চিকিৎসার বিষয়টি স্পষ্ট হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত অ্যানেস্থেটিস্ট পলাতক ছিলেন। পুলিশ মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর অবস্থান নিশ্চিত করে এবং অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে। অ্যানেস্থেশিয়া দেওয়ার প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা ভুলের প্রমাণ ছিল কি না এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃত শিশুর পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *