চাকরিজীবীদের জন্য বিরাট সুখবর! আসছে বছরই কি আপনার বেতন বাড়তে চলেছে আকাশছোঁয়া হারে?
October 14, 20265:54 pm

আগামী বছর ভারতের চাকরিজীবীদের বেতন এক ধাক্কায় ৯.১ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘এওন’। দেশের ৪৫টি শিল্পক্ষেত্রের ১২০০টির বেশি সংস্থার তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বাজার শক্তিশালী হওয়ায় এবং বিনিয়োগ বাড়ায় এই ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে সংস্থাগুলির লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয়, বরং দক্ষ কর্মীদের ধরে রাখা। এনবিএফসি, জ্বালানি এবং রিয়েল স্টেট ক্ষেত্রে সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বেতনের পালে হাওয়া লাগলেও কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তে চাকরি ছাঁটাইয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২০২৬ সালে ছাঁটাইয়ের হার ১৮ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সামগ্রিকভাবে বেতন বাড়ার সুযোগ তৈরি হলেও, চাকরি বাঁচাতে দক্ষতার বিকল্প নেই।