লকাতায় শুরু ঝিরিঝিরি বৃষ্টি! দশমী পর্যন্ত কোন কোন জেলায় ভিজবে বাংলা? দেখে নিন সম্পূর্ণ তালিকা

মহা চতুর্থীর আমেজে সেজে উঠেছে তিলোত্তমা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুজোয় বড় কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হলেও তা পুজোণ্ডর আনন্দে বড় বাধা হয়ে দাঁড়াবে না। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে স্বস্তির খবর হলো, আগামী রবিবার অর্থাৎ সপ্তমী থেকে আবহাওয়া উন্নতি হতে শুরু করবে এবং নবমী থেকে একাদশী পর্যন্ত রাজ্যজুড়ে সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়াও মূলত পুজোপ্রেমীদের পক্ষেই থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকলেও শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, পুজোণ্ডর দিনগুলিতে বঙ্গে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। ফলে উৎসবের এই কটি দিন স্বস্তিতেই কাটবে সাধারণ মানুষের। রবিবার থেকে উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যাবে এবং আগামী সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করতে পারে।