দেশকে পাকিস্তান বানিয়েছেন মোদী-শাহ! থানা থেকে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

দেশকে পাকিস্তান বানিয়েছেন মোদী-শাহ! থানা থেকে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিলবোর্ড সংক্রান্ত মামলায় শেক্সপিয়র সরণি থানায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে কেন্দ্র ও শাসক শিবিরকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তৃণমূলের পার্টি অফিসের বিলবোর্ড বেআইনিভাবে অপসারণ করা হচ্ছে এবং দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। পাশাপাশি, কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একজন মহিলার নিরাপত্তা যদি এমন হয়, তবে সাধারণ মানুষের সুরক্ষা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা সহজেই অনুমেয়।

দিল্লিতে সিজেপি (CJP) নেতাদের গ্রেফতারি প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করেন অভিষেক। তিনি বলেন, হাতে জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ করা এবং পদত্যাগ দাবি করা যদি অপরাধ হয়, তবে দেশে গণতন্ত্র বিপন্ন। ব্রিটিশ আমলের মতো দমনপীড়ন চলছে অভিযোগ করে তিনি মন্তব্য করেন, দেশকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে এবং নির্দিষ্ট ব্যক্তিদের বাঁচাতে এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে। তবে বিচারব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলে জানান তৃণমূল সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *