অষ্টমী থেকেই আমূল বদলে যাচ্ছে আবহাওয়া, রইল পুজোর দিনগুলির বড় আপডেট!

অষ্টমী থেকেই আমূল বদলে যাচ্ছে আবহাওয়া, রইল পুজোর দিনগুলির বড় আপডেট!

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কি বর্ষণ ভেস্তে দেবে মণ্ডপে ঘুরে বেড়ানোর সব আনন্দ? বঙ্গবাসীর এই উদ্বেগ কাটিয়ে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশ থেকে বর্ষা বিদায় নিলেও বঙ্গোপসাগরের ওপর একটি বিশেষ অক্ষরেখা অবস্থান করছে। এর ফলে শুক্রবার ও শনিবার অর্থাৎ ষষ্ঠী ও প্রথম সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সাথে দক্ষিণবঙ্গের বাকি জেলা ও উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে এক-দুটি জায়গায় সামান্য বৃষ্টি হতে পারে।

তবে মহাঅষ্টমী থেকেই সার্বিকভাবে মেঘ কেটে রোদেলা হবে আকাশ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী থেকে একাদশী পর্যন্ত সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশ পুরোপুরি শুষ্ক ও পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় অষ্টমী থেকে একাদশী পর্যন্ত পুজোপ্রেমীরা কোনো বাধা ছাড়াই চুটিয়ে প্যান্ডেল হপিং উপভোগ করতে পারবেন। আবহাওয়ার এই ইতিবাচক পরিবর্তনের খবরে আপাতত স্বস্তির নিশ্বাস ফেলছেন মণ্ডপে মণ্ডপে ঘুরে আনন্দ উদযাপনের অপেক্ষায় থাকা কোটি কোটি পুজোপ্রেমী বাঙালি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *