রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ ওয়েইসি! বিরোধ ভুলে মোদির পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন তিনি?

রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ ওয়েইসি! বিরোধ ভুলে মোদির পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন তিনি?

এলন মাস্কের স্টারলিঙ্ক বিতর্ক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। যেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মার্কিন ধনকুবের মাস্কের পক্ষে অবস্থান নিয়েছেন, ঠিক সেখানেই তীব্র বিরোধিতা করে মোদির পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তাঁর সাফ কথা, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনও বিদেশি ব্যবসায়ী ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে পারেন না।

ওয়েইসি স্পষ্ট জানিয়েছেন, তাঁরা নরেন্দ্র মোদির রাজনৈতিক বিরোধী হলেও দেশের সার্বভৌমত্ব ও স্বাধিকারের প্রশ্নে কোনও আপস করবেন না। তাঁর প্রশ্ন, ভারতের সম্পদ কীভাবে ব্যবহার হবে তা নির্ধারণ করবে দেশবাসী, সেখানে কোনও বিদেশি নাগরিক বসে নির্দেশ দিতে পারে না। তবে এই মন্তব্যের পাশাপাশি বিজেপির নীতি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি তিনি। সবমিলিয়ে, মোদির সমালোচকের মুখে এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *