ষষ্ঠীর সকালে ১৬ ঘণ্টা লেট ট্রেন! বন্দে ভারত রুখতেই কামারকুণ্ডু স্টেশনে ধুন্ধুমার

ষষ্ঠীর সকালে ১৬ ঘণ্টা লেট ট্রেন! বন্দে ভারত রুখতেই কামারকুণ্ডু স্টেশনে ধুন্ধুমার

নির্দিষ্ট সময়ের প্রায় ১৬ ঘণ্টা দেরিতে চলা বিবেক এক্সপ্রেস সিগনালে আটকে রাখার ক্ষোভে ষষ্ঠীর সকালে উত্তপ্ত হয়ে ওঠে হুগলির কামারকুণ্ডু স্টেশন। ট্রেনটি থেকে নেমে যাত্রীরা রেললাইনে নেমে বিক্ষোভ শুরু করেন। সেই সময় আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢুকলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ক্ষিপ্ত যাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসের গতি রোধ করে তীব্র প্রতিবাদ জানান, যার ফলে ওই রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ থমকে যায়।

বিক্ষোভের জেরে বন্দে ভারত এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে এবং হাওড়া-বর্ধমান কর্ড লাইন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ক্ষোভ আরও তীব্র হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে নেওয়া হয়। উৎসবের মরশুমে ষষ্ঠীর সকালে এই আকস্মিক ঘটনায় স্টেশনে চরম দুর্ভোগ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *