সম্পর্কের বিষফল! প্রেমিকার মুখ থেঁতলে দেহ পুড়িয়ে দিল খলনায়ক প্রেমিক

সম্পর্কের বিষফল! প্রেমিকার মুখ থেঁতলে দেহ পুড়িয়ে দিল খলনায়ক প্রেমিক

কেরলের ইডুক্কি জেলায় এক তরুণীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ২০২৩ সালে শুরু হওয়া এই সম্পর্কের অবনতি ঘটায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। অন্য নারীর সঙ্গে সম্পর্ক থাকায় নিথ্যা নামের ওই তরুণী প্রেমিকের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে চেয়েছিলেন। কিন্তু অভিযুক্ত নিশান্ত তা মেনে নিতে পারেননি। শেষবার দেখা করার অছিলায় নিথ্যাকে ডেকে পাঠিয়ে প্রথমে শ্বাসরোধ করে খুন এবং পরে পাথর দিয়ে মুখ থেঁতলে দেওয়া হয়। অপরাধের প্রমাণ লোপাট করতে রাতের অন্ধকারে দেহটি পাম্বলা বাঁধ এলাকায় নিয়ে গিয়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেয় অভিযুক্ত।

গত ১১ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি নিথ্যা। পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পাম্বলা এলাকা থেকে একটি অর্ধদগ্ধ দেহ উদ্ধার করলে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দেহটি নিথ্যার বলে শনাক্ত করেন। পুলিশ তদন্তে নেমে দ্রুত তৎপরতা শুরু করে এবং বিভিন্ন সূত্র ধরে রাজকুমারী এলাকা থেকে অভিযুক্ত নিশান্তকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বর্তমানে তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *