অমিত শাহের বঙ্গ সফর থেকে মণ্ডপে মণ্ডপে উদ্বোধন, দুর্গাপুজোয় চরম ব্যস্ততায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

অমিত শাহের বঙ্গ সফর থেকে মণ্ডপে মণ্ডপে উদ্বোধন, দুর্গাপুজোয় চরম ব্যস্ততায় পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো

সাংগঠনিক দায়িত্ব, প্রশাসনিক কাজ এবং সামাজিক কর্মসূচির জেরে এবারের দুর্গাপুজোয় চরম ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতোর। সপ্তমীতে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের সম্পূর্ণ তদারকির পাশাপাশি নিজের জেলাতেও একাধিক পুজো উদ্বোধনে ব্যস্ত রয়েছেন তিনি। তাঁর কাছে এবার দুশোটির বেশি পুজো উদ্বোধনের আমন্ত্রণ এলেও সময়ের অভাবে তা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে বাধ্য হন। এর মধ্যেও ঝটিকা সফরে পুরুলিয়া ও জঙ্গলমহলে ফিরে মাত্র দুদিনে ২৫টি পুজোর উদ্বোধন করেন এবং মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের নির্দেশ দেন।

পুজোর দিনগুলিতে পরিবারকে সময় দেওয়ার সুযোগ না পেলেও পুরুলিয়ার সাধারণ মানুষকেই নিজের পরিবার বলে মনে করেন এই সাংসদ। ব্যস্ত কর্মসূচির ফাঁকে তিনি কাশিপুরে প্রান্তিক জনজাতি মানুষের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রেখে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। আগামী দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর শেষ হওয়ার পর তিনি আবারও নিজ জেলায় ফিরে বাকি রাজনৈতিক ও সামাজিক কর্মসূচিগুলি সম্পন্ন করবেন বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *