মহিলা সুরক্ষার দাবিতে বুকিং, শেষমেশ বাড়ি পর্যন্ত তাড়া! র‌্যাপিডো চালকের কাণ্ডে শিউরে উঠবেন!

মহিলা সুরক্ষার দাবিতে বুকিং, শেষমেশ বাড়ি পর্যন্ত তাড়া! র‌্যাপিডো চালকের কাণ্ডে শিউরে উঠবেন!

বেঙ্গালুরুতে মহিলা সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে চালু হওয়া র‌্যাপিডো পিঙ্ক রাইড নিয়েই ফের প্রশ্ন উঠল। বৃষ্টির রাতে অ্যাপ বাইকে যাতায়াতের সময় চালকের ভয়াবহ ও আপত্তিকর আচরণের শিকার হন সৃষ্টি নামের এক যুবতী। চালক সইদ তৌসিফের অতিরিক্ত বন্ধুভাবাপন্ন আচরণ এবং বারবার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টায় আগেই অস্বস্তিতে পড়েছিলেন তিনি। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া মিটিয়ে হেলমেট ফেরত দেওয়ার সময় চালক তাঁর হাত ধরে ফেলেন এবং দীর্ঘক্ষণ তা ছাড়েননি বলে গুরুতর অভিযোগ উঠেছে। কোনোমতে হাত ছাড়িয়ে নিজের আবাসনে ঢুকে বাইরে তাকাতেই ওই মহিলা দেখেন, গেটের বাইরে ঠায় দাঁড়িয়ে চালক তাঁর গতিবিধির ওপর নজর রাখছেন।

এই মর্মান্তিক ও আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সোশাল মিডিয়ায় শেয়ার করে সংশ্লিষ্ট বাইক সংস্থার দ্বারস্থ হন ওই ভুক্তভোগী মহিলা। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে অভিযুক্ত চালককে সাসপেন্ড করার কথা জানিয়েছে অ্যাপ বাইক সংস্থাটি। পাশাপাশি নারী সুরক্ষার দাবি জোরালো করতে বেঙ্গালুরু পুলিশের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন সৃষ্টি। ঘটনার তদন্ত শুরু করে বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ। এই ঘটনা ফের একবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও রাইড শেয়ারিং অ্যাপগুলোর ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *