মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার কলকাতা পুলিশের ASI
October 19, 20265:15 pm

ডিউটি চলাকালীন এক মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের এক অফিসারকে। ধৃত কলকাতা পুলিশের তিন নম্বর সশস্ত্র ব্যাটেলিয়নে ASI। রবিবার রাতে পুলিশের ওই মহিলা ভলান্টিয়ারের অভিযোগের ভিত্তিতে ওই অফিসারকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৭ অক্টোবর। নিউ আলিপুরের পুজো মণ্ডপে বসে থাকা মহিলা ভলান্টিয়ারকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ।