নিঃশর্ত মুক্তির দাবি মমতার
October 20, 20266:18 pm

CJP-র দুই নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসের পুলিশি হেফাজত মেয়াদ বাড়ানোর তীব্র নিন্দা করলেন কালীঘাট তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। X-এ একটি কড়া ও দীর্ঘ পোস্ট করে মোদী সরকারকে কড়া আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। দেশের বর্তমান পরিস্থিতিকে ‘রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাস’ ও ‘পুলিশি অত্যাচার’ হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে ওই তরুণ নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি তুলেছেন মমতা।