প্রদর্শনী শুরুর আগেই উধাও প্রিয়াঙ্কা-পুত্রের ৭০টি ছবি! নেপথ্যে কিসের ভয়? বিস্ফোরক রাইহান-প্রিয়াঙ্কা

প্রদর্শনী শুরুর আগেই উধাও প্রিয়াঙ্কা-পুত্রের ৭০টি ছবি! নেপথ্যে কিসের ভয়? বিস্ফোরক রাইহান-প্রিয়াঙ্কা

দিল্লির বিকানের হাউসে চিত্রশিল্পী ও চিত্রগ্রাহক রাইহান বঢরার প্রদর্শনী শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে দিল্লির সাম্প্রতিক প্রতিবাদ আন্দোলনের সত্তরটিরও বেশি ছবি সরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। প্রদর্শনী উদ্বোধনের ঠিক আগে প্রশাসনের পক্ষ থেকে এই ছবিগুলি অবিলম্বে সরিয়ে ফেলতে বলা হয়, অন্যথায় প্রদর্শনী বাতিল করার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন প্রিয়াঙ্কা গান্ধীর পুত্র রাইহান। কর্তৃপক্ষের দাবি ছিল, বর্তমান পরিস্থিতিতে ছবিগুলির রাজনৈতিক প্রেক্ষাপট গ্রহণযোগ্য নয়। যদিও রাইহানের পাল্টা দাবি, ওই ছবিগুলিতে আপত্তিকর কিছু ছিল না এবং সেগুলির মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার কোনো উদ্দেশ্যও ছিল না। গত ছয় মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার দৃশ্য দলিল হিসেবেই ছবিগুলি তুলেছিলেন তিনি।

এই আকস্মিক সেন্সরশিপ ও ছবি অপসারণের ঘটনাকে অত্যন্ত ‘হাস্যকর’ ও তরুণ শিল্পীদের কণ্ঠরোধ করার চক্রান্ত বলে তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি সতর্ক করে জানান, এই ধরনের দমনপীড়ন চলতে থাকলে আগামী দিনে দেশের অন্য শিল্পীরাও হেনস্থার শিকার হবেন এবং এটি সুস্থ গণতন্ত্রের লক্ষণ নয়। এই ঘটনার জেরে একশোরও বেশি শিল্পকর্মের মধ্যে ৭০টির বেশি ছবি সরিয়ে নেওয়ায় প্রদর্শনীর গ্যালারির দেওয়াল কার্যত ফাঁকা হয়ে পড়েছে। বর্তমানে প্রায় চল্লিশটি ছবি নিয়ে কোনোমতে প্রদর্শনীটি চালু রয়েছে। শিল্পকে রাজনীতি থেকে আলাদা করা যায় না এবং সমস্ত শিল্পই কোনো না কোনোভাবে রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে যুক্ত—এই যুক্তিতেই প্রশাসনের কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে সরব হয়েছেন শিল্পী ও তাঁর পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *