মার্কিন সংবাদমাধ্যমের বোমা! ভারতের ভোটচুরি আন্দোলন ও ফ্রান্সের হিংসার নেপথ্যে কি বিদেশি ষড়যন্ত্র?

মার্কিন সংবাদমাধ্যমের বোমা! ভারতের ভোটচুরি আন্দোলন ও ফ্রান্সের হিংসার নেপথ্যে কি বিদেশি ষড়যন্ত্র?

ভারতে এসআইআর অনিয়ম ও ভোটচুরি বিরোধী আন্দোলনের সঙ্গে ফ্রান্সে সাম্প্রতিক হিংসাত্মক বিক্ষোভের যোগসূত্র রয়েছে বলে দাবি করেছে আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজ। এই মার্কিন প্রতিবেদনের জেরে দেশের রাজনীতিতে শাসক দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের মধ্যে তীব্র তরজা শুরু হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের তরুণ প্রজন্মের বিক্ষোভের পিছনে সমন্বয়কারী হিসেবে কাজ করছে নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক সংগঠন। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ তোলা হয়েছে যে, বিদেশি শক্তির সহায়তায় দেশে অরাজকতা তৈরির ষড়যন্ত্র চলছে।

বিজেপির এই আক্রমণ জোরালোভাবে খারিজ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশ পাল্টা দাবি করেছেন যে, নরেন্দ্র মোদী ও অমিত শাহের সরকার মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণের প্রকৃত নজর ঘোরানোর চেষ্টা করছে। পাশাপাশি, ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর বিতর্ক এবং রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিশেষজ্ঞদের সাম্প্রতিক রিপোর্টের প্রসঙ্গও এই রাজনৈতিক সংঘাতে জোরালোভাবে সামনে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *