কিপ্যাড ফোন ব্যবহারকারীদের চরম স্বস্তি! অকারণ ডেটা খরচ বাঁচাতে দারুণ ৩টি নতুন প্ল্যান আনল এয়ারটেল

কিপ্যাড ফোন ব্যবহারকারীদের চরম স্বস্তি! অকারণ ডেটা খরচ বাঁচাতে দারুণ ৩টি নতুন প্ল্যান আনল এয়ারটেল

স্মার্টফোনের যুগে ফিচার বা কিপ্যাড ফোন ব্যবহারকারীদের অহেতুক ডেটার দাম মেটাতে হতো। সম্প্রতি TRAI-এর কড়া নির্দেশিকার পর দেশের প্রথম টেলিকম সংস্থা হিসেবে সম্পূর্ণ ‘ভয়েস-অনলি’ ৩টি সস্তা প্রিপেইড প্ল্যান আনল এয়ারটেল। রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাও আগে এই বিষয়ে দাবি তুলেছিলেন। দেশের প্রায় ৩০ কোটির বেশি ফিচার ফোন ব্যবহারকারী এবং যাঁরা সেকেন্ডারি সিম কেবল কলিংয়ের জন্য ব্যবহার করেন, তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই জিও, ভিআই এবং বিএসএনএল-কেও একই ধরণের ডেটাহীন সস্তা প্ল্যান বাজারে আনতে হবে।

এয়ারটেলের নতুন এই তিনটি প্ল্যানেই পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ৩০০টি এসএমএসের সুবিধা। এর মধ্যে ১৮৫ টাকার প্ল্যানটির মেয়াদ ২৮ দিন, যা কম খরচে সিম চালু রাখার জন্য আদর্শ। মাত্র ১৮ টাকা বেশি দিয়ে ২০৩ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৩০ দিনের ভ্যালিডিটি। অন্যদিকে ২০৬ টাকার প্ল্যানটি পুরোদস্তুর ১ ক্যালেন্ডার মাসের মেয়াদ অফার করে, ফলে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে রিচার্জ করার সুবিধা মিলবে। অহেতুক ডেটা চার্জ ছাড়া শুধু কল ও মেসেজের এমন সাশ্রয়ী প্ল্যান কিপ্যাড ব্যবহারকারীদের পকেটের চাপ অনেকটাই কমাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *