জেএনইউ-র দেওয়ালে উমর খালিদের মুক্তির দাবি! নকশালবাড়ির সমর্থনে স্লোগান ঘিরে তুঙ্গে রাজনৈতিক রাজনৈতিক তড়জা

দিল্লির ঐতিহ্যবাহী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ফের চরম উত্তেজনা। ২০২০ সালের দিল্লি হিংসা ও রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দি উমর খালিদের মুক্তির দাবিতে ক্যাম্পাসের দেওয়ালে লেখা হলো বিতর্কিত স্লোগান। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘নকশালবাড়ি দীর্ঘজীবী হোক’ লেখা এবং সাভারকরের ছবি বিকৃত করার অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে এবং কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
এই ঘটনায় বামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা এবিভিপি। তাদের দাবি, আইসা সমর্থকরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতেই এই ধরনের রাষ্ট্রবিরোধী ও বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছে। অন্যদিকে, জেএনইউ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনও অসামাজিক শক্তিকে ক্যাম্পাসের শান্তি ও সৌহার্দ্য বিনষ্ট করতে দেওয়া হবে না। উমর খালিদের জামিন বারবার খারিজ হওয়ার আবহেই ক্যাম্পাসের এই ঘটনা নতুন বিতর্ক তৈরি করেছে।