চার লক্ষ বিক্ষোভকারীর তাণ্ডবে রণক্ষেত্র ফ্রান্স! জ্বলছে রাজপথ, পুলিশের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার

চার লক্ষ বিক্ষোভকারীর তাণ্ডবে রণক্ষেত্র ফ্রান্স! জ্বলছে রাজপথ, পুলিশের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার

মুদ্রাস্ফীতি, জ্বালানির দামবৃদ্ধি ও নাগরিক পরিষেবার বেহাল দশার প্রতিবাদে শনিবার ফ্রান্সের রাজপথে নেমে আসেন চার লক্ষেরও বেশি বিক্ষোভকারী। প্যারিসসহ একাধিক শহরে এই আন্দোলন দ্রুত হিংসাত্মক রূপ নেয়। মুখোশধারী প্রতিবাদীদের একাংশ পুলিশের ওপর হামলা চালায় এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় প্রায় ৭০ হাজার নিরাপত্তা কর্মী। কাঁদানে গ্যাস, জলকামান ও বেধড়ক লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে প্রশাসন। উত্তপ্ত এই পরিস্থিতিতে গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্দোলনের জেরে প্যারিসের একটি বড় অংশে দোকানপাট, জাদুঘর ও একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখতে বাধ্য হয় প্রশাসন, যা কার্যত এক অঘোষিত লকডাউনের পরিস্থিতি তৈরি করে। রাজধানী প্যারিস ছাড়াও লিওঁ, মার্সেই, বোর্দো ও নঁতের মতো প্রধান শহরগুলোতেও তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সরকারের তরফ থেকে এই বিশাল জনসমাবেশ ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বর্তমানে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *