ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তীব্র হানা, উপকূলজুড়ে জারি চরম সতর্কতা! কোথায় আঘাত হানছে ভয়ঙ্কর এই ঝড়?

বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়িয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হচ্ছে একটি নিম্নচাপ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এটি ২৮ অক্টোবর সকালে ১১৫ থেকে ১২৫ কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশার বিস্তীর্ণ উপকূলে অতি ভারী বৃষ্টি ও তাণ্ডবের আশঙ্কায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাইসহ বিভিন্ন বন্দরেও বিপদসংকেত দেওয়া হয়েছে।
সম্ভাব্য ভয়াবহ দুর্যোগ সামলাতে ওড়িশার গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরিতে লাল সতর্কতা জারি করে ২৮ ও ২৯ অক্টোবর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। প্রস্তুত রাখা হয়েছে উদ্ধারকারী দলসমূহকে। একইসঙ্গে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে মানুষদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।