পাবলিক ওয়াইফাই ব্যবহার করলেই শেষ! সর্বস্বান্ত হওয়ার আগে এই ভুলটি আজই শুধরে নিন

ছুটিতে কোনো হোটেল বা ক্যাফেতে বসে ওয়াইফাই নেটওয়ার্ক পেলেই অনেকেই তা ব্যবহার শুরু করেন। অথচ পাসওয়ার্ডহীন বা উন্মুক্ত এই নেটওয়ার্কগুলো সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য। হ্যাকাররা অনেক সময় হোটেলের ওয়াইফাইয়ের মতোই হুবহু একই নামের ফেক নেটওয়ার্ক বা ইভিল টুইন তৈরি করে রাখে, যার মাধ্যমে ব্যবহারকারীর সমস্ত ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড চলে যায় অপরাধীদের হাতে। এমনকি নেটওয়ার্ক আসল হলেও এনক্রিপ্ট না করা থাকলে একই নেটওয়ার্কে থাকা যে কেউ আপনার ফোনের তথ্য ট্র্যাক করার সুযোগ পায়।
এই ধরনের সাইবার ঝুঁকি এড়ানোর জন্য কিছু সহজ সতর্কতা অবলম্বন করা জরুরি। ফোনে অটো-কানেক্ট অপশন বন্ধ রাখা এবং পাবলিক নেটওয়ার্কে যুক্ত থাকা অবস্থায় অনলাইন ব্যাংকিং বা আর্থিক লেনদেন এড়িয়ে চলাই শ্রেয়। এছাড়া নেটওয়ার্কের নিরাপত্তা যাচাই করতে ‘Fing’ বা ‘Network Analyzer’-এর মতো সুরক্ষা অ্যাপ ব্যবহার করা যেতে পারে। হোটেল বা বিমানবন্দরের ওয়াইফাই ব্যবহারের সময় একটি বিশ্বস্ত ভিপিএন বা ক্লাউডফ্লাওয়ার ওয়ার্প অ্যাপ চালু রাখলে ডেটা ট্রাফিক এনক্রিপ্ট থাকে, যা যেকোনো বড় ধরনের ডেটা লিক বা সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে কার্যকর ভূমিকা পালন করে।