২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী আসছে, সেনার হাতে কোন অস্ত্রগুলো তুলে দিচ্ছে ভারত

২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী আসছে, সেনার হাতে কোন অস্ত্রগুলো তুলে দিচ্ছে ভারত

প্রতিরক্ষাক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের পথে আরও এক ঐতিহাসিক পদক্ষেপ নিল দেশ। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা বহুগুণ বাড়াতে ২.১২ লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা সামগ্রী কেনার বিশাল অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যািশন কাউন্সিল। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা দেশের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। বর্তমান এই পরিকল্পনা অনুযায়ী, স্থল সেনা, নৌসেনা এবং বায়ুসেনা তিন বাহিনীর জন্যই আধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করা হবে।

এই বিশাল বাজেটের প্রায় ৮২ শতাংশ অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রীই তৈরি হবে সম্পূর্ণ দেশীয় সংস্থাগুলির মাধ্যমে, যা মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও বেশি গতিশীল করবে। স্থল সেনার জন্য থাকছে হাই মোবিলিটি ভেহিকল, সেলফ প্রপেল্ড ট্র্যাকড গান সিস্টেম, লাইট মাল্টি-রোল হেলিকপ্টার, কাউন্টার-ড্রোন সিস্টেম এবং লং-রেঞ্জ কামিকাজে ড্রোন। একই সঙ্গে নৌসেনার জন্য দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজ এবং বায়ুসেনার জন্য এয়ার ডিফেন্স সিস্টেম ও অত্যাধুনিক রাডার কেনার সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সমস্ত আধুনিক সরঞ্জাম যুদ্ধের ময়দানে সেনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের সুরক্ষা ব্যবস্থাকে আরও বেশি দুর্ভেদ্য করে তুলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *