সরাসরি আছড়ে পড়ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কাঁপছে বঙ্গসহ ৩ রাজ্য! আপনার এলাকা কি বিপদে?

সরাসরি আছড়ে পড়ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কাঁপছে বঙ্গসহ ৩ রাজ্য! আপনার এলাকা কি বিপদে?

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার সকালে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যে বিশাখাপত্তনমে বহু গাছ উপড়ে পড়া ও ধ্বংসলীলার খবর সামনে এসেছে। এই দুর্যোগের সরাসরি প্রভাব পড়েছে ওড়িশা ও পশ্চিমবঙ্গেও। উদ্ভূত পরিস্থিতিতে অন্ধ্র ও ওড়িশায় ব্যাপক প্রশাসনিক সতর্কতা জারি করা হয়েছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সেকেন্দ্রাবাদ-হাওড়াসহ একাধিক রুটের ট্রেন চলাচল বাতিল কিংবা রুট পরিবর্তন করেছে দক্ষিণ মধ্য রেল। সমুদ্র উত্তাল থাকায় ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

পশ্চিমবঙ্গে সরাসরি আছড়ে না পড়লেও ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে কলকাতা-সহ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভারী বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে বজ্রপাত ও প্রবল দমকা হাওয়া বইতে পারে। পরিস্থিতি সামলাতে কলকাতা ও হলদিয়া বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বজ্রপাতের সময় খোলা জায়গা, বিদ্যুতের খুঁটি ও গাছের নিচে না দাঁড়িয়ে নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *