ধ্বংসলীলা শেষ করে ধেয়ে আসছে অর্ণব, অন্ধ্র ও ওড়িশার পর আজ দুপুরের পর থেকেই বাংলায় আবহাওয়ার বড় বদল

ধ্বংসলীলা শেষ করে ধেয়ে আসছে অর্ণব, অন্ধ্র ও ওড়িশার পর আজ দুপুরের পর থেকেই বাংলায় আবহাওয়ার বড় বদল

প্রবল শক্তি সঞ্চয় করে অন্ধ্র ও ওড়িশা উপকূলে আঘাত হানার পর এবার বাংলাতেও প্রভাব ফেলতে শুরু করেছে ঘূর্ণিঝড় অর্ণব। আবহাওয়া দফতর জানিয়েছে, ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়, যার ফলে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকারী দলগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। অন্ধ্র ও ওড়িশার পর এবার ওখানকার ধ্বংসলীলা কাটিয়ে এই ঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও।

আজ দুপুরের পর থেকেই কলকাতার আকাশ সহ একাধিক জেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আগামীকাল বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *