‘অরিজিৎ কখনও নিজের মুখে কষ্টের কথা বলে না…’, বিগ বসের ঘরে কোন গোপন সত্য ফাঁস করলেন গায়ক কাজ়ী?

‘অরিজিৎ কখনও নিজের মুখে কষ্টের কথা বলে না…’, বিগ বসের ঘরে কোন গোপন সত্য ফাঁস করলেন গায়ক কাজ়ী?

বিনোদনের দুনিয়ায় শীর্ষস্থান অর্জন করলেও অরিজিৎ সিংহের অতীতের কঠিন লড়াইয়ের দিনগুলি সর্বদা আড়ালেই থেকে গেছে। ‘বিগ বস্‌ ২০’-র ঘরে বসে বন্ধু তথা ‘ফেম গুরুকুল’ খ্যাত গায়ক কাজ়ী তৌকীর ফাঁস করলেন অরিজিতের অজানা জীবনের নানা দিক। কাজ়ীর স্পষ্ট দাবি, শূন্য থেকে আজকের এই বিশাল সাফল্যের জায়গায় পৌঁছতে কম কষ্ট সহ্য করতে হয়নি অরিজিৎকে। কিন্তু নিজের সেই বঞ্চনা বা কষ্টের কথা জনসমক্ষে কখনও জাহির করেন না তিনি।

সাফল্য পাওয়ার পর অনেক তারকাই অতীতে রাস্তায় দিন কাটানো বা কষ্টের লড়াইয়ের গল্প ফলাও করে প্রচার করেন। কিন্তু কাজ়ীর মতে, অরিজিৎ সম্পূর্ণ আলাদা প্রকৃতির মানুষ এবং আজ পর্যন্ত কোনো সাক্ষাৎকারে নিজের কান্নার দিনগুলোর কথা প্রকাশ করেননি। বন্ধুর এই সারল্য, একনিষ্ঠতা এবং শিশুর মতো মন তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে। অরিজিতের অতীতের অনেক অধ্যায় নিজের জানা থাকলেও বন্ধুর ব্যক্তিগত পরিসরকে সম্মান জানিয়ে তা সম্পূর্ণ গোপন রাখতে চান কাজ়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *