‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’! ‘অর্ণব’-এর জেরেই কলকাতার AQI নামল ১০০-র নীচে?

‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’! ‘অর্ণব’-এর জেরেই কলকাতার AQI নামল ১০০-র নীচে?

উৎসবের মরশুমে কালীপুজো দরজায় কড়া নাড়লেও কলকাতার বাতাসের দূষণচিত্রে দেখা গেছে এক ব্যতিক্রমী স্বস্তির ছবি। মঙ্গলবার শহরের বায়ুদূষণ সূচক বা AQI এক ধাক্কায় কমে ৯৮-এ নেমে এসেছে। পরিবেশবিদ ও আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, জলবায়ু পরিবর্তনের ফলে ঘনঘন নিম্নচাপ এবং দুর্গাপুজোর সময় বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প ও বৃষ্টির কারণেই এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে কালীপুজো ও দীপাবলিতে বাজির ধোঁয়া শহরের দূষণকে ফের বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এই সাময়িক স্বস্তি দীর্ঘস্থায়ী করতে ও উৎসবের দিনে দূষণ নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। নিয়ম অনুযায়ী রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানো আটকাতে প্রস্তুত রাখা হয়েছে পর্ষদের বিশেষ নজরদারি দল। বর্তমানে শহরের বাতাসে এই স্বস্তিদায়ক পরিস্থিতি বজায় থাকলেও দীপাবলির পর বাতাসের এই বিশুদ্ধতা কতটা স্থায়ী হবে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *