দেশের সুরক্ষায় বড় পদক্ষেপ, ২.১২ লক্ষ কোটি টাকায় কোন কোন মারণাস্ত্র কিনছে ভারত

দেশের সামরিক শক্তি আরও বাড়াতে প্রতিরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য ২.১২ লক্ষ কোটি টাকার এক বিশাল প্রস্তাবে অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যািশন কাউন্সিল। সোমবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে তিন বাহিনীর জন্যই আধুনিক অস্ত্র ও সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই ক্রয়ের প্রায় ৮২ শতাংশই দেশীয় সংস্থাগুলোর কাছ থেকে সংগ্রহ করা হবে, যা দেশের প্রতিরক্ষা উৎপাদন খাতকে আরও বেশি আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনার সক্ষমতা দ্বিগুণ করতে একাধিক অত্যাধুনিক অস্ত্র কেনা হচ্ছে। এর মধ্যে স্থলবাহিনীর জন্য হাই মোবিলিটি ভেহিকল, সেলফ প্রপেল্ড ট্র্যাকড গান সিস্টেম, লাইট মাল্টি-রোল হেলিকপ্টার, কাউন্টার-ড্রোন সিস্টেম ও লং-রেঞ্জ কামিকাজে ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি, নৌবাহিনীর জন্য জাহাজ ধ্বংসকারী মিসাইল প্রতিরোধী অ্যাকটিভ অফবোর্ড ডিকয় সিস্টেম এবং দেশীয় যুদ্ধজাহাজ এবং বায়ুসেনার জন্য বিশেষ হেলিকপ্টার, এয়ার ডিফেন্স সিস্টেম ও মোবাইল ওয়েদার রাডার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।