পুরভোটের টিকিট কার হাতে? রণকৌশল চূড়ান্ত করতে আগামী সপ্তাহেই কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি
October 28, 20264:58 pm

আসন্ন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে তুলেছে ভারতীয় জনতা পার্টি। বছরের শেষে হতে চলা এই দুই গুরুত্বপূর্ণ পুরভোটে দলের রণকৌশল কী হবে এবং কোন যোগ্য প্রার্থীরা টিকিট পাবেন, তা চূড়ান্ত করতে আগামী ২ নভেম্বর ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। বঙ্গ বিজেপির অন্দরে এই সফর ঘিরে জল্পনা ও প্রস্তুতি দুই-ই শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২ নভেম্বর কলকাতায় পৌঁছেই রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক ও দীর্ঘ বৈঠকে বসবেন নীতীন নবীন। এর আগে সেপ্টেম্বরের শেষলগ্নে দুদিনের সফরে বাংলায় এসে সাংগঠনিক বৈঠক করেছিলেন তিনি। আসন্ন নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা রাখতে রাজ্য নেতাদের সঙ্গে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।