ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? ফর্ম বদল নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের বিরাট ধাক্কা!

ভোটার তালিকায় নাম কাটা পড়েছে? ফর্ম বদল নিয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের বিরাট ধাক্কা!

দিল্লিতে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া এবং ফরম্যাট পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনকে কঠোর বার্তা দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কমিশন চাইলেই ফর্ম-৬, ৭ ও ৮-এর নির্দিষ্ট বিন্যাস পরিবর্তন করতে পারে না। একই সঙ্গে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, যাদের নাম আগে থেকেই তালিকায় ছিল, তাদের কেন নতুন ভোটার হিসেবে ফর্ম-৬ পূরণ করতে বলা হচ্ছে? আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে, তালিকা থেকে বাদ পড়াদের নতুন ভোটার না ভেবে সরাসরি তাদের কাছে পৌঁছে একটি সহজ সমাধানসূত্র বের করার।

আসন্ন কোনো বিধানসভা নির্বাচন না থাকা সত্ত্বেও ৩০ অক্টোবরের ডেডলাইন বেঁধে দেওয়া নিয়ে আদালতের তীব্র ক্ষোভ প্রকাশ পায়। সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দিয়েছে, ভোটার তালিকায় নাম পুনরায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ‘কাট-অফ ডেট’ বা সময়সীমা রাখা যাবে না। ভোটাররা আবেদন জমা দেওয়া পর্যন্ত অপেক্ষা না করে কমিশনকে উদ্যোগী হয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, সাধারণ ও পুরোনো ভোটারদের নাম অন্তর্ভুক্তির সুবিধার্থে ফর্ম-৬, ৭ ও ৮ গ্রহণ প্রক্রিয়া চালু রাখার পাশাপাশি প্রক্রিয়াটি যেন অত্যন্ত সহজ ও সুগম করা হয়, তার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *