অনলাইন চ্যাটে বড় ধাক্কা, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারে আসছে কঠোর নিয়ম

অনলাইন চ্যাটে বড় ধাক্কা, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহারে আসছে কঠোর নিয়ম

২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মেসেজিং অ্যাপ ব্যবহারের নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। কেন্দ্রীয় টেলিকম দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো জনপ্রিয় অ্যাপগুলির জন্য সিম বাইন্ডিং বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের সিমটি সংশ্লিষ্ট ফোনেই থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন ওটিপি যাচাইয়ের পর সিম ছাড়াও ওয়াইফাইয়ের মাধ্যমে একাধিক ডিভাইসে এই অ্যাপগুলি ব্যবহার করা যেত। তবে নতুন এই নিয়ম কার্যকর হলে সেই সুবিধা আর পাওয়া যাবে না।

সাইবার অপরাধ রোধ এবং ভুয়া অ্যাকাউন্ট ও জালিয়াতির ঝুঁকি কমাতেই এই কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে সিম ছাড়াই দূর থেকে অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অ্যাপগুলিকে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে যাঁরা ওয়াইফাইনির্ভর ট্যাবলেট ব্যবহার করেন কিংবা ঘনঘন সিম পরিবর্তন করেন, তাঁদের ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *