ভোটার তালিকায় নাম বাতিল-সংশোধনে নিয়মবদল আসাম্ভব! নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ভোটার তালিকায় নাম বাতিল-সংশোধনে নিয়মবদল আসাম্ভব! নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

দিল্লির এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা, বাতিল বা সংশোধনের জন্য নির্ধারিত ফর্ম কমিশন নিজের ইচ্ছেমতো পরিবর্তন করতে পারে না। আদালত প্রশ্ন তোলে, যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল, তাঁদের কেন ফর্ম ৬ পূরণ করে নতুন ভোটার হিসেবে আবেদন করতে বলা হচ্ছে? শীর্ষ আদালতের মতে, ফর্ম ৬ কেবল নতুন ভোটারদের জন্যই প্রযোজ্য। যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের জন্য কমিশনকে বিকল্প সমাধানসূত্র খুঁজে বের করতে হবে, কিন্তু তাঁদের কোনোভাবেই নতুন ভোটার হিসেবে চিহ্নিত করা যাবে না।

আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে জানান, দিল্লির বহু ভোটার এনুমারেশন ফর্ম পাননি বা ঠিকানা পরিবর্তনের কারণে জমা দিতে পারেননি, যার প্রেক্ষিতে কমিশনকে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দিয়েছে আদালত। নির্বাচন কমিশনার সুখবিন্দর সিংহ সঁধু আগেই সতর্ক করেছিলেন যে, ১৯৬০ সালের ‘রেজিস্ট্রেশন অফ ইলেক্টর্স রুলস’ সংশোধন না করে ফর্মে পরিবর্তন আনা বেআইনি। সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পর কমিশন পুরনো ফর্ম ৬ ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। পশ্চিমবঙ্গসহ যে রাজ্যগুলিতে ইতিমধ্যেই এসআইআরের কাজ শেষ হয়েছে, সেখানে এখন থেকে নতুন নাম তোলার ক্ষেত্রে আবেদনকারীদের ফর্ম ৬-এর সঙ্গে মা-বাবা বা পূর্বপুরুষদের এসআইআর সংক্রান্ত অতিরিক্ত তথ্য জমা দিতে হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *