কৃত্রিম বুদ্ধিমত্তা শেখাল প্রাণঘাতী বিষমদ বানানোর কৌশল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই তোলপাড়

কৃত্রিম বুদ্ধিমত্তা শেখাল প্রাণঘাতী বিষমদ বানানোর কৌশল, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতেই তোলপাড়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সাহায্য নিয়ে বাড়িতেই বিষমদ তৈরির ভয়াবহ অভিযোগ ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশের দেওয়াস জেলা। সম্প্রতি সেই বিষাক্ত পানীয় খেয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এই চাঞ্চল্যকর ঘটনায় মূল অভিযুক্ত ২৬ বছরের তরুণ অজয় রাঠোরসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে আধিকারিকরা জানতে পেরেছেন, অভিযুক্ত অজয় এআই প্রযুক্তি ব্যবহার করে বাড়িতে রাসায়নিক ও জল মিশিয়ে ভেজাল মদ তৈরির অভিনব কৌশল শিখেছিলেন। এরপর সেই রাসায়নিক মিশ্রণ আসল মদের সঙ্গে মিশিয়ে বাজারে ছড়িয়ে দেওয়া হতো, যা পানের পরেই শুরু হয় একের পর এক মৃত্যুর মিছিল।

পুলিশ সূত্রে খবর, গত ২ থেকে ৭ অক্টোবরের মধ্যে একটি বাড়িতে এই বিষাক্ত মদ তৈরি করা হয়েছিল। সংগৃহীত লাইসেন্সপ্রাপ্ত মদের খালি বোতলে তা ভরে মূলত গ্রামীণ এলাকায় বিক্রি করা হতো। ৭ থেকে ১২ অক্টোবরের মধ্যে এই মদের ব্যাপক বিকিকিনি হয়, যার জেরে সেপ্টেম্বর ও অক্টোবরের শুরুতে ১৩ জন প্রাণ হারান। দেওয়াস কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক শশীকান্ত চৌরাসিয়া জানান, ঘটনার তদন্তে নেমে ইন্দোরের একটি কেমিক্যাল গুদাম সিল করা হয়েছে, যেখান থেকে কাঁচামাল সরবরাহ করা হতো। এআই প্রযুক্তি ব্যবহার করে এমন প্রাণঘাতী অপরাধের তথ্য প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে তদন্তকারীদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *