ভুটানে হিমবাহের লেক ফেটে প্রবল প্লাবন, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হাই অ্যালার্ট জারি!

ভুটানে হিমবাহের লেক ফেটে প্রবল প্লাবন, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হাই অ্যালার্ট জারি!

নেপালের পর এবার ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখে ভুটান। সেদেশের গাসা জেলার লায়া গেওগে অবস্থিত বিপজ্জনক শিনতাফু হিমবাহ হ্রদ বা গ্লেসিয়াল লেক ফেটে প্রবল বেগে জল নেমে আসছে। এর ফলে পুনাৎসাংছু তথা ভারতের সঙ্কোশ নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ার চরম আশঙ্কা তৈরি হয়েছে। ভুটানের এই লেক বিপর্যয়ের জেরে ইতিমধ্যেই ভারতের উত্তরবঙ্গ এবং আসামে বড় ধরনের বন্যার সসংকেত দেখা দিয়েছে। উদ্ভূত বিপদ সামাল দিতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট সীমান্ত অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন তৎপর হয়ে উঠেছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আলিপুরদুয়ারের কুমারগ্রামসহ সংলগ্ন অঞ্চলে দ্রুত জলের তোড় পৌঁছানোর আশঙ্কায় জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF ও SDRF) মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সাইরেন বাজিয়ে স্থানীয় মানুষকে সতর্ক করার পাশাপাশি নদী সংলগ্ন এলাকা খালি করার কাজ জোরকদমে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *